• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ২৩, রাজশাহী-
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে পূর্ব শত্রুতা ও দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বড়ভাই বিএনপি কর্মী বুলবুল হোসেন। আহত বুলবুল ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুরইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর হামলাকারীদের বাড়িঘর ঘিরে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী আওয়ামী লীগের কর্মী এক্সসার আলী (৩৫) নামে একজনকে আটক করে। আটক এক্সসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সসার আলী একাই হাসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাদ্দাম হোসেন ও তার বড়ভাই বুলবুল হোসেনকে জখম করে।

জানা গেছে, সংঘর্ষের পর আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করে। আর বড়ভাই বুলবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির এক সমর্থক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষের সম্পৃক্ত থাকায় পুলিশ আওয়ামী সমর্থক এক্সসার আলীকে আটক করে। নিহত বিএনপি কর্মীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.