• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
রাজশাহীর দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি!
রাজশাহীর দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি!

বিডি নিউজ২৩, (রাজশাহী) দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলীকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে একজন প্যানেল চেয়ারম্যানকে (নারী ইউপি সদস্য) ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।

 

গত সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এমন প্রজ্ঞাপন জারির পর থেকে বিষয়টি নিয়ে থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে।

 

অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের রেজুলেশন জালিয়াতি করে তার একটি কপি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। তার প্রেক্ষিতেই গোপনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন ঝালুকা ইউনিয়ন পরিষদের সদস্য ইসানুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ তারিখে পরিষদে সভা অনুষ্ঠিত হয়েছে মর্মে রেজুলেশন করা হয়েছে। পরবর্তীতে তা জানতে পেরে ইউপি সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ওইদিন পরিষদে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি যে রেজুলেশন দেখানো হয়েছে সেটিও জালিয়াতি করে করা হয়েছে। এ সংক্রান্ত একটি লিখিত চিরকুট দিয়েছেন ইউপি সচিব।

 

ইউপি সদস্য ইসানুর রহমান বলেন, জালিয়াতির আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে ভূয়া রেজুলেশন করে নারী ইউপি সদস্য রাজেনা বিবিকে চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করা হয়েছে। এখন দেখার বিষয় ইউএনও কি ব্যবস্থা নেয়।

 

জানতে চাইলে ইউএনও সাবরিনা শারমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

রাজশাহীর দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি!

রাজশাহীর দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান পদে বসাতে রেজুলেশন জালিয়াতি!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.