• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় পুকুর দখল পাঁয়তারা ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

নুর কুতুবুল আলম, রাজশাহী
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
বাগমারায় পুকুর দখল পাঁয়তারা ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

নুর কুতুবুল আলম, রাজশাহী: রাজশাহীর বাগমারায় পুকুর দখলের পাঁয়তারা ও উৎকট রাসায়নিক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল (পার-মচমইল) গ্রামে। ঘটনা ও স্থানীয় সূত্রে গেছে, মচমইল গ্রামের পল্লী চিকিৎসক শামসুদ্দিন সরদার নিজ ভোগদখলীয় এবং বিভিন্ন শরিক ও সরকারি খাস প্রায় ৩ বিঘা জমিজমা লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গত ১৭ আগস্ট হঠাৎ মসজিদের নাম ভাঙ্গিয়ে কয়েকজন মিলে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তিনি ৫০ হাজার টাকা দিতে চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ আগস্ট বাঁশের লড়কি গেড়ে জোরপূর্বক পুকুর দখলের চেষ্টা অব্যাহত রাখে। ২৪ আগস্ট পুকুরের পাড়ে পাহারাদারের খুপড়ি ঘর ভেঙ্গে দেয় একই ব্যক্তিরা।

২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতের অন্ধকারে উৎকট বিষ জাতীয় রাসায়নিক প্রয়োগ করে চিহ্নিত দুষ্কৃতকারীরা মাছ নিধন করে । এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

 

ভোর থেকেই আশপাশের লোকজন মাছগুলো যে, যার মত সংগ্রহ করেন। সরজমিন বিকাল চারটার দিকে উপস্থিত হলে গ্রামবাসী সেকেন্দার আলী মন্ডলকে মরা মাছ সংগ্রহ করতে দেখা গেছে। সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি পক্ষ শুরু থেকেই এ ঘটনায় ইন্ধন যুগিয়ে আসছে। পক্ষটি বিভিন্ন বিল ও পুকুর দখলের নানা কৌশল অবলম্বন করছে।

ভুক্তভোগী মৎস্যচাষী শামসুদ্দিন সরদার ৯ জনের নাম উল্লেখ করে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

শুভডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা (এস.আই) সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাগমারা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাগমারায় পুকুর দখল পাঁয়তারা ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.