• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আর ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
আর ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত
আর ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত

বিডি নিউজ২৩, ডেস্ক: জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর এবার সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

 

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেয়া হবে।

 

সূত্র জানায়, বর্তমানে দেশের ১২ সিটি করপোরেশনে ১২ জন মেয়র রয়েছেন। তাদের অপসারণের বিষয়ে প্রজ্ঞাপন প্রস্তুত করে রেখেছে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা। একইসঙ্গে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনও প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

 

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনে ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনে তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি করপোরেশনে জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে রয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

আর ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত

আর ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.