• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় এক ইউনিয়ন পরিষদ এখানো তালাবদ্ধ ব্যাহত নাগরিক সেবা

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
তালাবদ্ধ ব্যাহত নাগরিক সেবা
পুঠিয়ায় এক ইউনিয়ন পরিষদ এখানো তালাবদ্ধ ব্যাহত নাগরিক সেবা

বিডি নিউজ২৩, ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদ তালা বদ্ধ হয়ে পড়ে রয়েছে, সেবা পাচ্ছেন না সাধারণ মানুষেরা।

 

রোববার (১৮ আগষ্ট) সকালে ইউনিয়ন বিএনপির আয়োজনে সেখানে পালিত হয় অবস্থান কর্মসূচি। পাশাপাশি অবাঞ্চিত ঘোষণা করা হয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে। এসময় উপস্থিত ছিলেন, একরামুল হক, সদস্য রাজশাহী জেলা বিএনপি। আবু সায়েম সারোয়ার, সাবেক ইউপি সদস্য। নাজমুল গনি পিন্টু, আহবায়ন ভালুকগাছি ইউনিয়ন বিএনপি। মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ভালুকগাছি ইউনিয়ন বিএনপি। তহিদুল ইসলাম (তৌহিদ মাস্টার), সাধারণ সম্পাদক ভালুকগাছি ইউনিয়ন বিএনপি সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। দেখা যায় কে বা কারা উক্ত পরিষদে তালা ঝুলিয়ে রাখে। যার ফলে ৪ নং ভালুকগাছি ইউনিয়নের নাগরিক সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

 

এসময় অবস্থান কর্মসূচি পালন কালে রাজশাহী জেলা বিএনপি’র সদস্য একরামুল হক বলেন, এই স্বৈরাচারী সরকারের ভোটবিহীন চেয়ারম্যান কে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম।

 

ওই ঘটনায় চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ৫ তারিখের পরে একদিন পরিষদে গিয়েছিলাম। কিন্তু আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমি আর্মি ও ইউএনও মহোদয়কে জানিয়েছি। আমি সরকারি নিয়ম অনুযায়ী আমার মতো কাজ করতে চাই। আমি কোনো একক দলের নয়, আমি সকলের চেয়ারম্যান।

 

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, কেউ চাইলে এভাবে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে রাখতে পারে না যা কিছু হচ্ছে সব নোট করে রাখা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাবদ্ধ ব্যাহত নাগরিক সেবা

পুঠিয়ায় এক ইউনিয়ন পরিষদ এখানো তালাবদ্ধ ব্যাহত নাগরিক সেবা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.