• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়ায় বিএনপি নেতা সিদ্দিকের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা

বিডি নিউজ২৩, ডেস্ক:
সংবাদ প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়ায় বিএনপি নেতা সিদ্দিকের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা
রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়ায় বিএনপি নেতা সিদ্দিকের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা

বিডি নিউজ২৩, ডেস্ক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর সাধারণ ছাত্র জনতার বিজয়োল্লাস ঘিরে হামলা, ভাংচুর ও সন্ত্রাসী কর্মকান্ডকে নিরুৎসাহিত করতে নেতাকর্মীদের নিয়ে শান্তি শোভাযাত্রা করেছে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক। এ সময় সফল আন্দোলনের বীর ছাত্র জনতাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও অভিনন্দন জানান বিএনপির এই নেতা।

 

রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিকের উদ্যোগে শান্তি শোভাযাত্রাটি পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও দুই উপজেলায় পৃথক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

 

আবু বকর সিদ্দিক বলেন, আওয়ামী লীগের সুযোগ সন্ধানীরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে জড়িত না হই। দেশ গঠনে ছাত্রদের সহযোগিতা করছে বিএনপি। আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

 

বিএনপির এই নেতা আরও বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নানা রকম অস্থিরতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, গুজব ও অপপ্রচার বিষয়ে অবগত এবং সন্ত্রাসী কার্যকলাপ থেকে নিরুৎসাহিত করতেই আমাদের এই শান্তি শোভাযাত্রার আয়োজন।

 

পথসভা ও শোভাযাত্রায় পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়ায় বিএনপি নেতা সিদ্দিকের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা

রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়ায় বিএনপি নেতা সিদ্দিকের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.