• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় গরিবের আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ মিটারে চলছে পুকুর ব্যবসা!

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
পুঠিয়ায় গরিবের আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ মিটারে চলছে পুকুর ব্যবসা!
পুঠিয়ায় গরিবের আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ মিটারে চলছে পুকুর ব্যবসা!

রাজশাহীর পুঠিয়ায় গরিবের আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ মিটারে চলছে পুকুর ব্যবসা করছেন এক মাছ চাষী। পাশাপাশি তিনি স্থানীয় বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় নামের এক স্কুলে শিক্ষকতাও করেন।

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়ার পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া কেওড়াজোড়ায় রয়েছে গরিবদের জন্য বরাদ্দ মোট ১২ টি ঘর। এখানে ১২টি পরিবার থাকার কথা থাকলেও বসবাস করছেন মাত্র ৯টি পরিবার। কারণ হিসেবে তারা বলছেন তাদের অন্যত্র থাকার ঘরবাড়ি ও জায়গা জমি রয়েছে অনেকের। যার কারণে তিনটি পরিবার সেখানে থাকেন না। এসব পরিত্যক্ত ঘরের মধ্যে মঞ্জু নামের ব্যক্তি পায় একটি ঘর। সেই মঞ্জু ও পল্লী বিদ্যুৎ অফিসকে ম্যানেজ করে স্থানীয় রাঙ্গামাটিয়া গ্রামের মাছ চাষী ব্যবসায়ী আলাউদ্দিন মাস্টার তিনি অনেকদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তার পুকুরে ব্যবহার করছেন বিদ্যুৎ। যদিও সরকারের দেওয়া ওই ঘর থেকে পুকুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা করার বিধান না থাকলেও বীরদর্পে করে যাচ্ছেন তিনি।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রায় ৫০০ মিটার দূরে পুকুরে বিদ্যুতের ড্রপ তার ব্যবহার করে পরিত্যক্ত মঞ্জুর ঘরের মিটার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দেদারছে পুকুরে পানি সেচ দিচ্ছেন এবং আনুষঙ্গিক কাজ চালিয়ে নিচ্ছেন স্থানীয় আলাউদ্দিন মাস্টার নামের এক ব্যক্তি। আর এমন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ভুরুক্ষেপ নেই পল্লী বিদ্যুৎ অফিসের।

 

এক সময়ের ওই পুকুরের পাহারাদার স্থানীয়র আব্দুল খালেক নামের ব্যক্তি তিনি বলেন, ওই ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুরে পানির শেষ কাজ ও লাইট জ্বালান আলাউদ্দিন মাস্টার।

 

এসব বিষয়ে গুচ্ছগ্রামে বসবাসরত একাধিক ব্যক্তি তারা বলছেন, মন্জুর কাছ থেকে বলে, আলাউদ্দিন মাস্টার বিদ্যুতের সংযোগ নিয়ে তার পুকুরে লাইন নিয়ে গেছে।

 

এসব বিষয়ে জানতে চাইলে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী আলাউদ্দিন মাস্টার বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।

 

এ ব্যাপারে প্রশ্ন করা হলে যে আপনাদের যারা মিটার রিডার রয়েছে তাদের চোখে পড়ে না এসব? জবাবে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোঃ আহসানুল করিম বলেন, আপনাদের বক্তব্য দিতে হলে আমার উপরমহল থেকে অনুমতি নিতে হবে তাছাড়া আমি কিছু বলতে পারব না।

 

এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে ওই লাইনটি কেটে দেওয়া হবে। এবং উনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুঠিয়ায় গরিবের আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ মিটারে চলছে পুকুর ব্যবসা!

পুঠিয়ায় গরিবের আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ মিটারে চলছে পুকুর ব্যবসা!

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.