• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪
বাবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল
বাবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

বিডি নিউজ২৩, রাজশাহী: দলীয় অন্তর কোন্দলের জেরে মাত্র কদিন আগেই আততায়ীদের হাতে নৃশংসভাবে খুন হয় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বিভিন্ন সময় ওই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান রাজশাহীর বিভিন্ন সংগঠন। এর ধারাবাহিকতায় জেলা আওয়ামী লীগের নির্দেশে রাজশাহীর পুটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আব্দুস সামাদ মোল্লার নেতৃত্বে বাবুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

 

বুধবার (৩ জুলাই) বিকেলে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হইতে, দলীয় স্লোগানসহ আনুমানিক ৩০০/৪০০ জনের একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে, পুঠিয়া বাজার হাইওয়ে রোড প্রদক্ষিণ করে, পুনরায় পুঠিয়া বাজার ওয়ালটন শোরুমের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান এড:আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জুয়েল, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ উদ্দিন, সাবেক পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবি, সাবেক পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, জিউপাড়া ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ডলার, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ভাল্লুকগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাকবীর হাসান, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল মোল্লা, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজীব, রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মিঠু সহ স্থানীয় আরো আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

বাবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.