• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় বেপরোয়া মাছ বাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
নাম মাছ বাহী ট্রাক!
নাম মাছ বাহী ট্রাক!

বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর ওই সড়কটিতে যেন কোনভাবেই দুর্ঘটনা থামছে না। আজ আবার বেপরোয়া মাছ বোঝাই মিনি ট্রাক কেড়ে নিলো এক তরতাজা যুবকের প্রাণ।

 

মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলার পুঠিয়া তাহেরপুর সড়কের ধোকড়াকুল ঈদগাহ ময়দানের নিকটে ও নিজ বাড়ির প্রায় ২শ গজ দূরে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোঃ নাসির উদ্দিন (৪৫)। তিনি ধোকড়াকুল সড়ক পাড়া এলাকার মোকসেদ আলীর ছেলে।

 

একই জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মাছ বোঝাই করে মিনি ট্রাক ধোকড়াকুল ঈদগাহ এর কাছে এসে তাহেরপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেল কে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় নাসির নামের এক ব্যক্তির। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে গাড়িটির ড্রাইভার ও হেলপার সহ ধোকড়াকুল বাজারে এসে আটক করে। আটকে রাখে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আশেপাশের স্থানীয় ব্যক্তিরা বলছেন দুর্ঘটনায় স্থলে একটি ভ্যান গাড়িকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল কে চাপা দেয় মুক্ত মাছ বোঝাই মিনি ট্রাক গাড়ি। নাসিরের মাথা বুক ও পাজরে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নাসির উদ্দিন বাড়ির সাথে তার একটি মুদি দোকান রয়েছে। মূলত সে স্থানীয় বাসুপারা বাজার থেকে দোকানের জন্য জিনিসপাতি আনতে যাচ্ছিলেন।

 

এই ঘটনায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, দুর্ঘটনার কথা শুনে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উভয়কে থানায় ডাকা হয়েছে। গাড়ি ও তার ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।

 

উল্লেখ্য যে, পুরো রাজশাহী জেলা জুড়ে মিনি ট্রাকে করে পানি নিয়ে তার মধ্যে তাজা মাছ বহন করা হয়। এতে করে ওইসব ট্রাকের পানি রাস্তায় পড়ে নানান রকম দুর্ঘটনা ঘটতেও দেখা গেছে। মাছ বাহী মিনি ট্রাক গুলোর চলাচল অনিয়ন্ত্রিত ও বেপরোয়া। এর আগেও জেলার বিভিন্ন স্থানে মাছবাহি ট্রাকের ধাক্কায় গত কিছুদিন আগেও পুঠিয়া তাহেরপুর সড়কে কয়েকটি দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। কখনো কখনো এসব মাছ বোঝাই ট্রাকের পানি মানুষের গায়ে পড়ায় বিড়ম্বনার শিকার হন অনেকে। অনিয়ন্ত্রিত এসব গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ বা বন্ধ চায় সাধারণ মানুষ।

নাম মাছ বাহী ট্রাক!

মাছ বাহী ট্রাকে কেড়ে নিলো যুবকের প্রাণ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.