• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ইমামের মেয়ের প্রেমের টানে নাটোরে চীনা যুবক ধর্মান্তরী হয়ে বিয়ে

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪
প্রেমের টানে নাটোরে চীনা যুবক ধর্মান্তরী হয়ে বিয়ে
ইমামের মেয়ের প্রেমের টানে নাটোরে চীনা যুবক ধর্মান্তরী হয়ে বিয়ে

বিডি নিউজ২৩, নাটোর; চীনের সাং সাইয়ের বাসিন্দা চিকিৎসক লি সি জাং। বাংলাদেশি তরুণীর প্রেমের টানে এসেছেন নাটোরে। নিজ ধর্ম ত্যাগ করে স্থানীয় মসজিদের ইমামের মেয়েকে করেছেন বিয়ে। মোবাইল অ্যাপের (উই চ্যাট) মাধ্যমে নাটোরের মেয়ে ফাতেমার সঙ্গে প্রায় ৬ মাস আগে পরিচয় হয় চীনের বাসিন্দা লি সি জাংয়ের। এরপর শুরু হয় বন্ধুত্ব। তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে। শেষ পর্যন্ত প্রেমের টানে নাটোরে এসে প্রেমিকা ফাতেমা খাতুনকে বিয়ে করেছেন লি সি জাং।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ লাখ টাকা দেনমোহর ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। রোববার আদালতে বিয়ে রেজিস্ট্রারি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ফাতেমা নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের পঞ্চম কন্যা ও নাটোর নবাব সিরাজ -উদ-দ্দৌলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। ফাতেমার বাবা আবু তাহের স্থানীয় কাঁঠালবাড়িয়া মসজিদের ইমাম।

 

ফাতেমার পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশি তরুণীর ভালোবাসা পেতে নিজের ধর্ম ত্যাগ করেছেন চীনা যুবক লি সি জাং। এর আগে বৃহস্পতিবার বিকালে চীন থেকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ফাতেমাদের বাড়িতে আসেন লি সি জাং। এসে সবার সামনে বৌদ্ধ ধর্ম ত্যাগ করেন। পরে মুসলিম রীতি অনুসারে বিয়ে করেন ফাতেমাকে। নিজের নতুন নাম রাখেন আলী।

 

ফাতেমা বলেন, আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে। সুখে-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। এ সময় তিনি তার স্বামীর সঙ্গে তাদের (চীন) দেশে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

 

নিজেকে চিকিৎসক দাবি করে লি সি জাং ওরফে আলী বলেন, এ বিয়েতে আমি খুব খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য নিজের ধর্ম ত্যাগ করেছি। আমি আশাবাদী আমার ভালোবাসার মানুষ সারাজীবন আমার পাশে থাকবে।

 

ফাতেমা খাতুনের বাবা আবু তাহের জানান, তার মেয়ে বিদেশি পুরুষকে বিয়ের আগ্রহ প্রকাশ করে। তাই স্থানীয় ভাবে বিয়ের প্রস্তাব এলেও সে রাজি হয়নি। নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছে তাই বৃহস্পতিবার ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ে পড়ানো হয়েছে। শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকায় রোববার আদালতের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করা হয়। রোববার সকালে আদালতে চীনা যুবক লি সি জাংয়ের ধর্ম পরিবর্তনের এফিডেভিট ও বিয়ে রেজিস্ট্রি করার সত্যতা নিশ্চিত করেছেন আদালত চত্বরের কাজি ও জেলা কাজি সমিতির সভাপতি অধ্যক্ষ রিয়াজুল হক মমিন।

 

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান কালু বলেন, মোবাইলের মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে বলে জেনেছি। মেয়েটি আগে থেকেই বিভিন্ন দেশের ভাষা শিখত। বিদেশ থেকে ছেলে বা মেয়েরা এসে বাংলাদেশে বিয়ে করছে বিভিন্ন এলাকার এমন খবর মিডিয়ায় দেখলেও আমাদের এলাকায় এটাই প্রথম। তাদের দেখতে ফাতেমাদের বাড়িতে আসছেন বিভিন্ন এলাকা মানুষ। এমন বিয়ে এলাকার মানুষ কখনো দেখেনি বলে তাদের আগ্রহটা অনেক বেশি। তাদের দাম্পত্য জীবন সুখের হোক এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এলাকাবাসী।

প্রেমের টানে নাটোরে চীনা যুবক ধর্মান্তরী হয়ে বিয়ে

ইমামের মেয়ের প্রেমের টানে নাটোরে চীনা যুবক ধর্মান্তরী হয়ে বিয়ে

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.