বিডি নিউজ২৩, রাজশাহী: মোবাইলে টিকটক ভিডিও দেখানোর নাম করে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১ টার দিকে ওই ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌর সদর এলাকার রাম জীবনপুর নামক গ্রামে। ওই ঘটনায় বাদি হয়ে শিশুটির মাতা পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি জানতে সরেজমিনে গেলে ভুক্তভোগী ওই শিশুর নানি ও দুই ফুফু তারা বলেন, আমাদের বাচ্চাটাকে টিকটক দেখানোর নাম করে ডেকে নিয়ে যাওয়া হয়। আমাদের বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সে সময় পাশের বাড়ির তরীকের ছেলে ফায়সাল আমাদের বাড়ির পাশে ঘোরাঘুরি করছিল। এবং আমাদের বাচ্চাকে সে জৈনক ব্যক্তি খলিলের পরিত্যক্ত বাড়ির পেছনে ডেকে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করা চেষ্টা চালায়। আমাদের শিশু বাচ্চা ফিরে এসে এভাবেই বলেছে। অন্যদিকে আসামি ফয়সালের পিতা তড়িৎ ও মাতা ফারজানা বিষয়টি তারা অস্বীকার করে বলেন, আমাদের ফয়সাল ওই বাচ্চাকে বিয়ের অনুষ্ঠানের সুবাদে ডেকে নিয়ে শুধু গায়ে রং মেখে দিয়েছে এছাড়া আর কিছু করেনি। আসামি ফয়সাল এর পিতা ত তরিক বলেন আমি বাসায় ছিলাম না এসে এই ধরনের ঘটনার কথা শুনছি তবে আমার ছেলে হয়তোবা এসবের সাথে জড়িত নাই।
ওই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান তিনি বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তারপর থেকে আসামি পলাতক রয়েছে।

পুঠিয়ায় টিকটক দেখানোর নাম করে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ