বিডি নিউজ২৩, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে আইকন মানব কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৬ (জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার ১ নং নওপাড়া ইউনিয়নের মসুরা ডাঙ্গাপাড়া ও আলিয়াবাদ এলাকায় উক্ত সংস্থা থেকে প্রায় ৪০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। নগদ অর্থ বিতরনকালে আইকন মানব কল্যাণ সেবা সংস্থার জ্যৈষ্ঠ সদস্য মোঃ তোফাজ্জল হোসেন তপু, ১নং নওপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসলাম, বিশেষ অতিথি ব্যাংকার মোঃ নাজমুল হক, ডাক্তার শহীদ, সংস্থার কোষাধ্যক্ষ মোঃ হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।
আইকন মানব কল্যাণ সেবা সংস্থার জ্যৈষ্ঠ সদস্য মোঃ তোফাজ্জল হোসেন তপু বলেন, আত্ন মানবতার সেবায় সর্বদা এই সংস্থা কাজ করে যায়। সামনে ঈদুল আজহা উপলক্ষে উপজেলার কিছু অসহায় মানুষের পাশে আইকন মানব কল্যাণ সেবা সংস্থা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। এলাকার অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে পেরে ও আগামীতে আরো বড় পরিসরে এগিয়ে যাবে এই সংস্থা বলে জানান তিনি।

দুর্গাপুরে আইকন মানব কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে নগদ অর্থ বিতরণ