• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় মডেল মসজিদের উদ্বোধন, আনন্দিত এলাকাবাসী

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে গ্রহণের সময়
প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে গ্রহণের সময়

ইমাম হোসেন, রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বড় উন্নয়ন গুলোর মধ্যে একটি হচ্ছে, প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ। এই মডেল মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেছিলেন। ওই মডেল মসজিদ গুলো পেয়ে স্থানীয় মুসল্লিরা ব্যাপক খুশি হয়েছেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে একটি সুপ্রসস্থ মডেল মসজিদ। অন্যদিকে এসব চারতলা বিশিষ্ট প্রতিটি মসজিদে একসঙ্গে এক হাজার ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে, তিনতলা বিশিষ্ট মডেল মসজিদে একত্রে ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

শুক্রবার (১৪ই জুন) জুমার নামাজ পড়তে এসে মসজিদের উদ্বোধন করে সালাত আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দ্বারা (এমপি)।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। এর ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা ধরা হয়েছে।

পুঠিয়ার মডেল মসজিদ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, এ কে এম নূর হোসেন নির্ঝর, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ ও নবনির্বাচিত চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। শরিফুল ইসলাম শরীফ, নবনির্বাচিত চেয়ারম্যান দুর্গাপুর উপজেলা পরিষদ। মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ। মোস্তাফিজুর রহমান (নয়ন), সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। খ.ম জাহাঙ্গীর আলম (জুয়েল), নবনির্বাচিত চেয়ারম্যান পুঠিয়া ১নং ইউনিয়ন পরিষদ। এছাড়াও খুব তো মসজিদটি উদ্বোধন কালে এলাকার সাধারণ মুসল্লীসহ, উপস্থিত ছিলেন, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতা কর্মীরা।

পুঠিয়া মডেল মসজিদের একাংশ

পুঠিয়া মডেল মসজিদের একাংশ

এসব চারতলা ও তিন তলা বিশিষ্ট মডেল মসজিদগুলোতে রয়েছে নানান রকম সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধার মধ্যে মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে।

প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে গ্রহণের সময়

প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে গ্রহণের সময়

সুবিধাগুলোর মধ্যে আরও রয়েছে— নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষায় ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।

রাজশাহীর পুঠিয়ায় মডেল মসজিদের উদ্বোধন

রাজশাহীর পুঠিয়ায় মডেল মসজিদের উদ্বোধন, আনন্দিত এলাকাবাসী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.