• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪
রাজশাহী বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার
রাজশাহী বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

বিডি নিউজ২৩; র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

 

১। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ০৭ মে ২০২৪ তারিখ ২২৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আমিনুল ইসলাম (৪৪), পিতা-মৃত আহম্মদ আলী, সাং-চক নারায়ণপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী‘কে ফেন্সিডিল-২০৪ বোতল, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টিসহ গ্রেফতার করে।

২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর গ্রামস্থ সরকারী রাস্তায় নির্মিত নাদেরা সাকোর (ব্রীজ) কাছে ০১ জন লোক অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত নাদেরা সাকো (ব্রীজ) এর কাছে পৌঁছা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন লোক তার হেফাজতে থাকা ০১ টি বস্তা মাথায় নিয়ে দৌড়ে পলানোর চেষ্টাকালে ঘটনাস্থল হরিরামপুর সাকিনস্থ পাকা রাস্তার মোড়ে তাকে আটক করে। পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশী করে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।

 

৩। ধৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখলে রেখে কৌঁশলে রাজশাহী জেলার বাঘা থানাধীন বিভিন্নœ এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে। উপরোক্ত ঘটনায় বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজশাহী বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

রাজশাহী বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.