• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় ১০০ বোতল ফেন্সিডিল সহ ১ জন গ্রেফতার

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
রাজশাহীর বাঘায় ১০০ বোতল ফেন্সিডিল সহ ১ জন গ্রেফতার
বাঘা নিউজ

বিডি নিউজ২৩: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

 

১। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৮ এপ্রিল ২০২৪ তারিখ সময় রাত্রী-০৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন কলিগ্রাম নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-১০০ বোতল, মোবাইল-০১টি, সীম-০২টি উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ হুমায়ন কবীর (৪০), পিতা-মৃত আতাউর রহমান, সাং-কলিগ্রাম, থানা-বাঘা, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।

 

২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন কলিগ্রাম গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ন কবীর (৪০) এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাবের গোয়েন্দা দল উল্লিখিত স্থানে অবস্থিত মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ন কবীর (৪০) এর বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম ০১ জনকে হাতে নাতে তার বসতবাড়ীর ভিতরে আটক করে।

৩। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখলে রেখে কৌঁশলে রাজশাহী জেলার বাঘা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাজশাহীর বাঘায় ১০০ বোতল ফেন্সিডিল সহ ১ জন গ্রেফতার

উদ্ধারকৃত ফেনসিডিল 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.