• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শায়লা পারভিনের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩;
সংবাদ প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
খন্দকার শায়লা পারভিন
তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শায়লা পারভিনের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩; জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আবারো তাহেরপুর পৌরমাতা হিসেবে শপথ নিলেন খন্দকার শায়লা পারভিন।

 

রোববার (৩১ মার্চ) রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র খন্দকার শায়লা পারভিন শপথ গ্রহণ করেন। রাজশাহী বিভাগীয় কমিশনের দপ্তরের সভাকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃআবুল কালাম আজাদ সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

শপথ গ্রহণের পর এলাকার বিভিন্ন পেশার লোকজন, সংগঠন ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

এসময় তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, বাবা ও স্বামীর ন্যায় পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখবো। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যাবো। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। খন্দকার শায়লা পারভিন তাহেরপুর পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান ও মেয়র। এর আগে তাঁর বাবা পৌরসভার প্রতিষ্ঠাতা শহীদ আলো খন্দকার সর্বহারা আর্টবাবু গ্যাংদের হাতে  খুন হওয়ার পর উপনির্বাচনে ২০০৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁর স্বামী  অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তা শূন্য হয়। স্বামী আবুল কালাম আজাদের ছেড়ে দেওয়া পৌরসভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত ৯ মার্চ তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।এছাড়াও ৯ নং ওয়ার্ড কাউন্সিল রউচ উদ্দিনের মৃত্যুতে এই ওয়ার্ড কাউন্সিল পদ শুন্য হয়।এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন আমিনুল ইসলাম মিঠু। তিনিও আজ শপথ গ্রহন করেন।

খন্দকার শায়লা পারভিন

তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শায়লা পারভিনের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.