• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা

আরিফুল ইসলাম
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
এ্যাডভোকেসি সভা
নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা

আরিফুল ইসলাম, রাজশাহী, বিডি নিউজ২৩; নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে জনসাধারণের শরীরচর্চা নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রজন্মের আলো-প্রজন্মের মেলা ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এই এডভোকেসীর আয়েজন করে। বৃহশপতিবার সকালে নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত এডভেকেসী সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক ছনি।

 

অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়া কবির, প্রশাসনিক কর্মকর্তা, কমিশনার নাসিমা খাতুন চায়না, সোসাল ইনোভেশন টিম নওগাঁ চকদেবপাড়া শাখার সভাপতি ছামসুল আলম, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক আবু রেজা,প্রভাষক রিপন সরদার, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়, রেহনুমা, লোকমান প্রমুখ উপস্থিত ছিলে।

 

নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে খেলার মাঠ,পার্ক,খোলা জায়গা বরাদ্দ,রক্ষণাবেক্ষণ ও পরিচালনা জন্য স্মারকলিপি প্রধান করা হয়।

 

সভায় জানানো হয়, ক্রমাগত নগরায়নের ফলে মাঠ, পার্ক এবং খোলা জায়গাগুলো বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা। এ কারণে পর্যাপ্ত শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে আপামর জনসাধারণ।

 

এসময় মেয়র ও, পৌর নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনসাধারণের শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে পৌরসভার বাৎসরিক বাজেটে এলাকার খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ রক্ষাণাবেক্ষণ ও পরিচালনার আশ্বাস দেন।

এ্যাডভোকেসি সভা

নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে করণীয় বিষয়ে এডভোকেসী সভা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.