• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিএমএসএস’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ নানা আয়োজনে পালিত

আরিফুল ইসলাম
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি
বিএমএসএস'র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ নানা আয়োজনে পালিত

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল, ইফতার ও কেক কেটে দিবস উদযাপন

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ২০ মার্চ ২০২৪ বুধবার রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে মানবাধিকার অফিসে (বিহাসগেট, বিনোদপুর, রাজশাহী) দোয়া মাহফিল, ইফতার ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উপ-সচিব (অব:) বীর মুক্তিযোদ্ধা মো: নাজিম উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বিএমএসএস রাজশাহী বিভাগের সহ-সভাপতি জনাব মোঃ মোর্শেদউল্লাহ, সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ আব্দুল মালেক, অর্থ সম্পাদক মো: ইব্রাহিম পারভেজ জিম, উপ-আইন সম্পাদক মো: রুবেল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনকে ভালোবেসে সুদূর পঞ্চগড় থেকেও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল করে সহযোদ্ধারা অংশগ্রহণ করেন।

 

বিএমএসএস রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম বলেন, বিএমএসএস সংগঠনে সারা দেশে প্রায় ১৭ হাজার সাংবাদিক সহযোদ্ধা রয়েছে। আর এই সংগঠন নির্যাতিত সাংবাদিক সহযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করে থাকেন। তিনি সংগঠনের চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকল সহযোদ্ধাদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

বিএমএসএস’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ নানা আয়োজনে পালিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.