• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে পুলিশের জালে ১২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

পাভেল ইসলাম মিমুল,
সংবাদ প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
রাজশাহীতে পুলিশের জালে ১২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১
রাজশাহীতে পুলিশের জালে ১২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩, রাজশাহী;

রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মো.তাসিকুল ইসলাম (৩৯) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল ৫টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মাদক কারবারী মো.তাসিকুল ইসলাম (৩৯), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মৃত মুনতাজের ছেলে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

 

তিনি জানান,রবিবার বিকাল সোয়া ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারে কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকায় জনৈক মাদক কারবারী বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে।

 

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারী মো.তাসিকুল ইসলামকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), মো.এমরান হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মো. ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী তাসিকুল স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।

 

এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীতে পুলিশের জালে ১২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

রাজশাহীতে পুলিশের জালে ১২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.