• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে র‍্যাবের হাতে ৬৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক-১

পাভেল ইসলাম মিমুল
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
আটক-১
৬৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক-১

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩; রাজশাহী র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর চারঘাটের রাউথা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

 

আটক মাদক কারবারীর নাম হায়দার আলী (৩২)। তিনি নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার বাবুল শেখের ছেলে। অভিযানে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

 

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে,চারঘাট থানার রাওথা গ্রামস্থ নুরু বটতলা এলাকায় কতিপয় মাদক কারবারীরা ফেন্সিডিলের একটি বড় চালান বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়।

 

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হায়দারকে আটক করে র‌্যাব। এছাড়াও আরো দুজন সেখানে থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃর কাছ থেকে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

 

আটক হায়দারকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

আটক-১

৬৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক-১

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.