• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রামেকে প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
রামেকে প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ
রামেকে প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ

বিডি নিউজ২৩; রাজশাহীতে এক প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ উঠেছে।

 

ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নির্মাণ কাজের সময়ে। এর প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। শ্রমিক সরদার রোকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে,বেশ কয়েকদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে কাজ হচ্ছে। এই কাজটি করছে জাকির হোসেনের ব্রাদার্স কন্সট্রাকসন।

 

সোমবার ১১টার দিকে রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপসহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন (সিভিল) দেখতে যান। সেখানে কাজের বিষয়ে শ্রমিকদের সাথে তর্কে জড়িয়ে যান। শ্রমিকরা কাজের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে জানাতে বললে তিনি শাহীন আলমসহ তিনজনকে মারপিট করেন। এরমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের সাইড প্রকৌশলীও প্রহৃত হন।এর প্রতিবাদে দুইদিন থেকে ওই কাজ বন্ধ রয়েছে।

 

জানা যায়,প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রায়ই শ্রমিকদের সাথে অশালিন আচরনে জড়িয়ে থাকেন। এর জের ধরে ২০২০ সালে ঠিকাদারের লোকজন হামলা চালিয়ে তাকে আহত করেন। এ নিয়ে মামলাও হয়েছিল। অভিযুক্ত প্রকৌশলী দেলোয়ার হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

তবে গণপূর্ত রাজশাহীর এক্সচেঞ্জ প্রকৌশলী শামিউল ইসলাম জানান,শ্রমিকদের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীর মনোমানিন্য হয়েছিল। সন্ধ্যায় উভয়পক্ষ বসে আপোষ-মীমাংসা হয়েছে। আজ থেকে নির্মাণ কাজ চলবে।

রামেকে প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ

রামেকে প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের মারপিটের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.