• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক অপু

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক অপু
রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক অপু

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী,সহ-সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

 

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন,কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী,দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার।

 

সদস্যরা হলেন, দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক উপচারের সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম, উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম।

 

সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। সোমবার বিকেলে রাজশাহী এডিটরস ফোরামের অস্থায়ী কার্যালয়ে সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন হয়। সভায় রাজশাহীর স্থানীয় সংবাদপত্রের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক অপু

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক অপু

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.