• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বইমেলায় গাঙচিল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
বইমেলায় গাঙচিল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন
বইমেলায় গাঙচিল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩: অমর একুশে বইমেলায় গাঙচিল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার ১২৬নং স্টলে গাঙচিল প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, গাঙচিল এর কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকী, গাঙচিল এর কেন্দ্রীয় উপদেষ্টা কবি ইমরোজ সোহেল, গাঙচিল এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব কবি মিজানুর রহমান, গাঙচিল, ঢাকা বিভাগের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব কবি তন্ময় হারিস, গাঙচিল এর কেন্দ্রীয় মহাসচিব ও বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপটেন কবি ড. ইদ্রিস আলী, গাঙচিল এর কো চেয়ারম্যান কবি মেজর পলক রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কবি লিজি আহমেদ, কারিতাস এর পরিচালক কবি থিওফিল নকরেক, গাঙচিল এর ঢাকা দক্ষিণের সভাপতি কবি ড. নজরুল ইসলাম, উত্তরার সভাপতি এটিএমফারুক আহমেদ, সহ সভাপতি মোঃ নূরুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

 

অনুষ্ঠানে দীপল কান্তি বিশ্বাস এর একজন গাঙচিল দাদু ভাই, ফয়সাল হাওলাদারের মেঘ আরশী, অভিজিৎ মণ্ডলের স্মৃতির অন্তরীক্ষে, এসএকে রেজাউল করিমের ধারা নং ৫১১১, এলমান সৈয়দের জীবনের কবিতা, এশরাত জাহান বর্ণার এক আকাশ নীল, মিজানুর রহমানের দিগন্তরেখায় গোধূলি কথন, শিউলি রহমানের অন্যরকম অনুভবে, খাদিজা রহমান ফেরদৌসী বেগমের নিঃশ্বাসের কাছাকাছি, মাহফুজা বীনা‘র ছড়ায় ছড়ায় শিখবে কথা, খান আহমেদ ইফতেখারের স্বপ্ন ছোঁয়ায় বঙ্গবন্ধু, বেগম দিল আফরোজের জীবন ধারা, আমিনা খাতুনের ষড়ভুজ, শিউলী খানের অচৈতন্য ভাবনা , ড. এবিএম শরীফ উদ্দীনের নিরুদ্দেশ সম্পর্ক, নাসিমা খাতুনের চির পথচারী, খান আখতার হোসেনের ডুমুরিয়ায় শ্রেণীশত্রু নিধনের অশান্ত ঢেউ, রবিদাস মন্ডলের রক্ত আবীর প্রেম, শেখ আকমান আলীর পুষ্প সুরভি, শেখ আকমান আলীর গোপু পাগলের পাগলামি, আসমা আক্তার কাজলের হৃদয়ে একুশ, পলাশ মজুমদারের সত্যের সন্ধানে মতুয়া ও মতুয়া জাগরণী সঙ্গীত, রেজাউল করিমের হাবুডুবু, রানু গাজী‘র হিজলতলী গাঁ ইত্যাদি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইমেলায় গাঙচিল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

বইমেলায় গাঙচিল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.