• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাঘায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিএমএসএস’র নিন্দা প্রকাশ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
বাঘায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিএমএসএস'র নিন্দা প্রকাশ
বাঘায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিএমএসএস'র নিন্দা প্রকাশ

বিডি নিউজ২৩, রাজশাহী; রাজশাহীর বাঘায় জাতীয় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি ও বাঘা রিপোটার্স ক্লাবের সদস্য সাংবাদিক তন্ময়  দেবনাথ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায়  এলাকাবাসীদের আয়োজনে আড়ানী পৌরসভা সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

সাংবাদিককে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। সেখানে মানববন্ধনে কঠোর প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দরা। এছাড়াও সাংবাদিক নির্যাতনের বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তিনি নিন্দা প্রকাশ করেছেন। পাশাপাশি খুব দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

‘দৈনিক লাখো কন্ঠ’ পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ন-সাধারন সম্পাদক রাজশাহী বিভাগ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক কালবেলা প্রত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি ও বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ এম ইসলাম দিলদার, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রকাশক সোহেল রানা, দৈনিক সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল হাসেম, ক্রাইম নিউজ বিডি রাজশাহী জেলা প্রতিনিধি হালিম কাজী।

 

উক্ত মানববন্ধনে সাংবাদিকগণ বক্তব্যে বলেন, সারাদেশের বিভিন্ন সময় সংবাদকর্মীদের উপর হামলা,মামলা নির্যাতন, হয়রানিসহ সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। আমরা সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। কিন্তু সাংবাদিকদের উপর যখন নির্যাতন, হামলা ও মামলা করা হয় তখন সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। আমরা সাংবাদিক কলমের মাধ্যমে সমাজ গ্রাম  উপজেলা জেলা বিভাগসহ রাস্ট্রের বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ করে রাস্ট্রনায়ক ও দেশ পরিচালনা কমিটি  দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। আমরা সাংবাদিক নিজ দায়িত্ব পালন কালে যারা বাধা প্রদান করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

 

অন্য সাংবাদিক বক্তারা বলেন, সাংবাদিকদের কলমের মাধ্যমেই দেশের প্রকৃত বস্তুনিষ্ঠ ঘটনাবলি তুলে আনা সম্ভব। আইন করে কিংবা নির্যাতন করে সাংবাদিকদের কলমের লেখনী বন্ধ করা যাবে না। প্রশাসনকে অনুরোধ করা হয় তন্ময় দেবনাথের প্রকৃত অপরাধীদের আইনে আওতায় সঠিক শাস্তির দাবি করেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার সাংবাদিক, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগ, ইমাম হোসেন। সাপ্তাহিক ‘অগ্রযাত্রা’ পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, শাহাদত হোসেন, জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল প্রত্রিকার বাঘা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ সুইট, দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার লালপুর প্রতিনিধি সাহাবু্দ্দিন, দৈনিক ক্রাইম নিউজ প্রতিনিধি আঃ সালাম, বড়াল নিউজ ২৪.কম বার্তা সম্পাদক মোঃ লিখন ইসলাম, ফেস দ্যা পিপুল্স সাংবাদিক মাসুম ইসলাম ,সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক রাতুলসহ স্থানীয় এলাকাবাসী।

বাঘায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিএমএসএস'র নিন্দা প্রকাশ

বাঘায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিএমএসএস’র নিন্দা প্রকাশ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.