• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় সাংবাদিককে হাত-পা বেঁধে নির্যাতন থানায় অভিযোগ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
রাজশাহীর বাঘায় সাংবাদিককে হাত-পা বেঁধে নির্যাতন থানায় অভিযোগ
রাজশাহীর বাঘায় সাংবাদিককে হাত-পা বেঁধে নির্যাতন থানায় অভিযোগ

বিডি নিউজ২৩, রাজশাহী; রাজশাহীর বাঘায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ার জেরে সাংবাদিক তন্ময় দেবনাথ কে হাত-পা বেঁধে নির্মম ভাবে নির্যাতনের পর রাস্তার পাশে খাদে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।

 

গত ২১ শে ফেব্রুয়ারি রাত্রি আনুমানিক সাড়ে ১১ টার দিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উপজেলার আড়ানী মহা শ্মশামের পাশ থেকে সাংবাদিক তন্ময়কে উদ্ধার করে স্থানীয় পথচারীরা। পরে তাঁকে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক তন্ময় দেবনাথ জাতীয় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি ও বাঘা রিপোটার্স ক্লাবের সদস্য।

 

এ ঘটনায় সাংবাদিক তন্ময় দেবনাথ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে বাঘা থানায় একটি অভিযোগ করেছেন।

 

জানা যায়, রাত্রি আনুমানিক সাড়ে ৯ টার দিকে আড়ানী বাজার থেকে নিজ বাড়িতে (যোতরঘু) আড়ানী পৌরসভা ২নং ওয়ার্ড যোতরঘু গ্রামের মৃত হজরতের ছেলে ইসলাম তাকে দাঁড় করিয়ে কথা শুরু করে এবং কথ বলার এক পর্যায়ে রাশিদুল, ইমদাদুল, নান্টু ও রায়হান সেখানে আসে এবং সে কিছু বুঝে উঠার আগেই একই গ্রামের মৃত ইসতাহিন এর ছেলে রাশিদুল তার মুখ চেপে ধরে (যাতে চিৎকার করতে না পারে)।এরপর অন্যরা সবাই মিলে জোরপূর্বক তন্ময়ের গায়ের জ্যাকেট খুলে নেয় এবং সেই জ্যাকেট ছিড়ে তাকে পিচমোরা দিয়ে দুই হাত ও পরে পা দুইটা বেধে মুখের মধ্যে মাথায় থাকা টুপি ঢুকিয়ে দেয়। এরপর রাস্তার পাশে খাদের জঙ্গলে নিয়ে বুকে-পিঠে মাজায় কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। মারধরের বেশ কিছুক্ষণ পর রাস্তার উপরে থাকা নাম না জানা আরও কয়েকজন তাদেরকে রাস্তায় পথচারীর উপস্থিতির কথা জানালে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যাই। সাংবাদিক তন্ময়ও অচেতন হয়ে পরে।

 

এই ঘটনায় পথচারী সান্টু আলী জানান, আমি দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় লোকজনের হট্টগোল দেখে দাঁড়িয়ে পরি এবং দেখি সাংবাদিক তন্ময় দেবনাথ হাত-পা বাধা অবস্থায় উপুর হয়ে মাটিতে পড়ে রয়েছে । আমরা তখন তার হাত-পায়ের বাঁধন কেটে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এবং চিকিৎসার জন্য ভর্তি করি।

 

ওই ঘটনায় তন্ময় দেবনাথ নামের ওই সাংবাদিক বলেন, আমি পেশায় একজন সাংবাদিক। ৯ ফেব্রুয়ারির আমাদের বাড়ির পাশের রাস্তার সরকারি একটি গাছ কাটতে লাগে ইমদাদুল। আমি ইমদাদুলকে বলি গাছটি সরকারি আপনি কাটছেন কেন। এই কথা শুনে সে আমাকে মারার জন্য তেড়ে আসে। এরপর এ বিষয়ে বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। এছাড়াও সে আগে থেকেই বিভিন্ন ভাবে আমাকে মারার জন্য ভয়ভীতি দেখায়তো। শেষ মেষ তারা আমাকে মেরেই ফেলতে লেগেছিল। আমি আমার উপর করা এই নির্মম নির্যাতনের সুষ্ঠ বিচার চাই।

 

এদিকে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তা দাবি করেছেন বাঘা রিপোটার্স ক্লাবের সদস্যরা।

 

বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার জানিয়েছেন, যারা তন্ময় দেবনাথকে নির্মম ভাবে নির্যাতন করেছে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক।

 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে খুব দ্রুত আইনিপদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজশাহীর বাঘায় সাংবাদিককে হাত-পা বেঁধে নির্যাতন থানায় অভিযোগ

রাজশাহীর বাঘায় সাংবাদিককে হাত-পা বেঁধে নির্যাতন থানায় অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.