• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এর আগে রাত ১২.০১ মিনিটে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

 

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই শিক্ষক সমিতি, রুয়েট শাখা ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি, অফিসার্স এ্যাসোয়িশন, কর্মচারী সমিতি, বিভিন্ন হলের প্রভোস্ট সহ রুয়েটস্থ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

 

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিসট্রার আরিফ আহম্মদ চৌধুরী,ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল সহ বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউট পরিচালক,বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.