• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে যুবলীগ নেতা খুন, আটক-৩

পাভেল ইসলাম শিমুল
সংবাদ প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে যুবলীগ নেতা খুন, আটক-৩
রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে যুবলীগ নেতা খুন, আটক-৩

পাভেল ইসলাম মিমুল, বিডি নিউজ২৩; রাজশাহীর তানোর উপজেলায় এক ইউনিয়ন যুবলীগের নেতাকে খুন করা হয়েছে। নিহত যুবলীগ নেতার নাম জিয়াউর রহমান (৪২)। জিয়াউর তালন্দ ইউনিয়ন পরিষদের বিলশহর এলাকার মৃত মোহর মন্ডলের ছেলে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকায় এঘটনা ঘটে।

 

নিহত জিয়াউর তালন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ছিলেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ।তবে স্থানীয়রা বলছেন নির্বাচনোত্তর সহিংসতার জের ধরে জিয়াউরকে খুন করা হয়েছে।

 

আটককৃতরা হলো- তানোর তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)। ঘটনার পরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়,যুবলীগ নেতা জিয়াউর রহমানের মরদেহ বিলশহর এলাকার মরশের দোকানের পাশে থেকে পুলিশ রাত দেড়টার দিকে উদ্ধার করে। জিয়াউরের শরীরের ও হাতে-পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।পরে পুলিশ তার মরদেহ থানায় নিয়ে যায়।

 

নিহত জিয়াউরের বড়ভাই রবিউল ইসলাম জানান,তার ভাইকে হত্যার জন্য তাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারা শত্রুতার জের ধরে তার ভাইকে হত্যা করেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত জিয়ারুল ইসলাম ভাষা শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে বিলশহর গ্রামে জিয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে তার শ্বশুর বাড়ির সামনে ফেলে রাখে দুর্বৃত্তরা। এতে করে ভোর রাতের দিকে গ্রামবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহত জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তানোর পৌর এলাকার আমশো মোড়ের দুলালের সাথে কসাইয়ের ব্যবসা ও নিজে আলুর ব্যবসা করেন।

 

এলাকায় জিয়ারুল ইসলামের তেমন শত্রু ছিলনা। তবে এলাকাবাসী ধারণা করছেন,জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বা কসাই দুলালের সাথে সুমির পরকীয়া ঘটিত কারণে এ হত্যা কান্ড ঘটতে পারে।

 

তানোর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে যুবলীগ নেতা খুন, আটক-৩

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে যুবলীগ নেতা খুন, আটক-৩

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.