• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

২১ শে ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন এমপি আবুল কালাম আজাদ

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী;
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মোস্তাফিজুর রহমান জীবন, বাগমারা, রাজশাহীঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগমারা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

২১ শে ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২:০১ মিনিটে বাগমারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

২১ শে ফেব্রুয়ারি, বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়। ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি, এম সফিকুল ইসলাম, রাজশাহী জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বাগমারা উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.