• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী জেলার উদ্যোগে “আমরা ৯৩” এসএসসি বন্ধুদের মিলনমেলা

আরিফুল ইসলাম, রাজশাহী:
সংবাদ প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
রাজশাহী জেলার উদ্যোগে “আমরা ৯৩” এসএসসি বন্ধুদের মিলনমেলা
রাজশাহী জেলার উদ্যোগে “আমরা ৯৩” এসএসসি বন্ধুদের মিলনমেলা

আরিফুল ইসলাম, বিডি নিউজ২৩, রাজশাহী: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বিজিবি’র সীমান্ত অবকাশে রাজশাহী জেলার উদ্যোগে “আমরা ৯৩” এসএসসি বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ হতে এসএসসি ৯৩ বন্ধুদের আগমন ঘটে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকাসহ বিভিন্ন জেলার বন্ধুদের আগমনে সবুজে ঘেরা রাজশাহীর পদ্মা পাড়ের নয়নাভিরাম সৌন্দর্য আর বিশালতা সকল বন্ধুদের মুগ্ধ করেছে।

 

রাজশাহীর এডমিন লালনসহ একঝাক বন্ধুদের নেতৃত্বে প্রায় সাতশত বন্ধু-বান্ধবের উপস্থিতিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে মুকুল শেখ, রাজু, বেলায়েত, রবিউল, মেজবাহ, জাহিদ, রিপন, লাভলু, হামিম, মজিবুর, আলী হোসেন, টুটুল, সারোয়ার জাহান, স্বপন, তুষ্ট, আরমান, শিখা, আলমগীর, ফয়সাল, শহিদুল, আরিফুল, শাকিল বন্ধুদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বন্ধুদের মিলনমেলা সফল করেছে। বন্ধুদের শ্লোগান ছিল আমরা ৯৩ আমাদের পরিবার, আমাদের অহংকার।

 

সকল বন্ধুদের পক্ষ থেকে রাজশাহীর এডমিন লালন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্ধুদের যে কোন বিপদ-আপদে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন এডমিন লালন। শুরুতেই র‌্যালি, দফায় দফায় জেলাভিত্তিক বন্ধুদের ফটোসেশন, সকালের নাস্তা, কফি, দুপুরের প্যাকেট লাঞ্চ সরবরাহ, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং সাংস্কৃতিক ও লটারীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেই সাথে সকলের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের এডমিন প্রধান বন্ধু মোহাম্মদ ওমর ফারুক বন্ধু সাহিনকে একটি অটোরিক্সার চাবি হস্তান্তর করেন এবং বন্ধু ফারুককে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

 

এই সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টারস ফাউন্ডেশন, রাজশাহী বিভাগের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক, রাজশাহীর সূর্যাস্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও এসএসসি ৯৩ বন্ধু আরিফুল ইসলাম।

রাজশাহী জেলার উদ্যোগে “আমরা ৯৩” এসএসসি বন্ধুদের মিলনমেলা

রাজশাহী জেলার উদ্যোগে “আমরা ৯৩” এসএসসি বন্ধুদের মিলনমেলা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.