• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গ্লোবাল নার্সিং কলেজ রাজশাহীর নবীব বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফুল ইসলাম
সংবাদ প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
গ্লোবাল নার্সিং কলেজ রাজশাহীর নবীব বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গ্লোবাল নার্সিং কলেজ রাজশাহীর নবীব বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফুল ইসলাম, বিডি নিউজ২৪; রাজশাহী: রাজশাহীর সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল নার্সিং কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সোমবার রাজশাহীর ম্যাংগো রিসোর্ট এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহা: আনোয়ার হাবিব, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ জনাব মোহা: ফয়েজুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং সুপারিন্টেডেন্ট জনাব মোসা: সুফিয়া খাতুন, গ্লোবাল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমাইয়া খাতুন, গ্লোবাল নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও আহ্বায়ক জনাব মো: রজব আলী খন্দকর শিমুল। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন গ্লোবাল নার্সিং কলেজের মাননীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মো: আরমান আলী।

 

শুরুতেই গ্লোবাল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমাইয়া খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর বিশেষ অতিথিগণের বক্তব্য। তারপর প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. নওশাদ আলী তাঁর বক্তব্যে “স্বাস্থ্য সেবাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার আহবান জানান”। এরপর গ্লোবাল নার্সিং কলেজের মাননীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মো: আরমান আলী-এর বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গ্লোবাল নার্সিং কলেজ রাজশাহীর নবীব বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গ্লোবাল নার্সিং কলেজ রাজশাহীর নবীব বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.