• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আরটিজেএর নির্বাচনে প্রথম দিনেই ৩ পদে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
আরটিজেএর নির্বাচনে প্রথম দিনেই ৩ পদে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ
আরটিজেএর নির্বাচনে প্রথম দিনেই ৩ পদে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বিডি নিউজ২৩; রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএর দ্বি-বার্ষিক নির্বাচনে প্রথম দিনে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এদের মধ্যে সভাপতি পদে একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন, সাধারণ সম্পাদক পদে মাইটিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অনতু, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী ও নির্বাহী সদস্য পদে দ্বীপ্তটিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম। নির্বাচন কমিশন সচিব ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.ম সাজু এ তথ্য নিশ্চিত করেন। আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশন। চলবে বুধবার পর্যন্ত।

 

নির্বাচন কমিশন সচিব ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.ম সাজু আরো বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। একইদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

খসড়া প্রার্থী তালিকার ওপর আপত্তি ও শুনানী অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি দুুপুর ১২টায়।

 

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম। আর নির্বাচন কমিশনার রয়েছেন প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু। আর নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.ম সাজু।

আরটিজেএর নির্বাচনে প্রথম দিনেই ৩ পদে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আরটিজেএর নির্বাচনে প্রথম দিনেই ৩ পদে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.