• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

এবার রাজশাহীর তানোরে বাঁশের সাথে শত্রুতা, থানায় অভিযোগ

তানোর প্রতিনিধি;
সংবাদ প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
এবার রাজশাহীর তানোরে বাঁশের সাথে শত্রুতা, থানায় অভিযোগ
এবার রাজশাহীর তানোরে বাঁশের সাথে শত্রুতা, থানায় অভিযোগ

রাজশাহীর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে বাঁশের সাথে শত্রুতা করে বাঁশ কেটে সাবাড় করেছেন প্রতিপক্ষরা। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে, তানোর পৌর সদরের গাইনপাড়া গ্রামে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলহাজ্ব এমাজ উদ্দিন মন্ডলের সাথে একই এলাকার মুন্নাপাড়া গ্রামের রফিকুল ,জামাল, কামালের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেলে তার পক্ষের অজ্ঞাতনামা ১৪/১৫ জন ব্যাক্তি দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এমাজউদ্দীন মন্ডলের বাঁশের ঝাড়ে জোর করে প্রবেশ করে প্রায় ৩৫থেকে ৪০টির মত বাঁশ কেটে নিয়ে যান।

 

এসময় দুষ্কৃতকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, কেউ বাঁশ কাঁটায় বাধা দিতে আসলে তাদেরও কেটে ফেলা হবে বলে হুমকি দিয়ে বাঁশ জোর করে নিয়ে চলে যান। এতে করে বাঁশ ঝাড়ের মালিক এমাজ উদ্দিন বাদী হয়ে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, বাঁশ কাঁটার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এবার রাজশাহীর তানোরে বাঁশের সাথে শত্রুতা, থানায় অভিযোগ

এবার রাজশাহীর তানোরে বাঁশের সাথে শত্রুতা, থানায় অভিযোগ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.