• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোরের সিংড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
নাটোরের সিংড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা
নাটোরের সিংড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা

বিডি নিউজ২৩; স্বাস্থ্যসম্মত ও শক্তিশালী নগরী গড়ে তোলার লক্ষ্যে নাটোরের সিংড়ায় মাদক ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা হয়। সোমবার দিনব্যাপি সিংড়া পৌরসভা সম্মেলন হলরুমে এই কর্মশালার আয়োজন করে মেয়র এলাইন্স ফর হেলদি সিটি ও এইড ফাউন্ডেশন।

 

দিনব্যাপি কর্মশালায় সভাপতিত্ব করেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি’র কার্য নির্বাহী কমিটির সদস্য ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটি’র সাধারণ সম্পাদক ও ঢাকার ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, গুরুদাসপুরের মেয়র শাহনেওয়াজ আলী, বনপাড়ার মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রামের মেয়র মাজেদুল বারী নয়ন, গোপালপুরের মেয়র রোকসানা মোর্তজা লিলি, নলডাঙ্গার মেয়র মনিরুজ্জামান মনি, এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সাগুফতা সুলতানা, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হক, সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, মেয়র এলাইন্স ফর হেলদি সিটি এর সমন্বয়কারী আবু নাসের অনীক প্রমূখ। এসময় নাটোর জেলার বিভিন্ন পৌরসভার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটোরের সিংড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা

নাটোরের সিংড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.