• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর আটক

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর আটক
পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার জামাই ফিরোজ পলাতক রয়েছে।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬ টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকার তার নিজ বাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী আইরিনকে গ্রেফতার করে রাজশাহী জেলা ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর আইরিনের এক প্রতিবেশি রিদয় খান জানান, সে দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছিল।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। এসময় তার তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তার জামাই ফিরোজ পলাতক রয়েছে। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে।

পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর আটক

পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর আটক

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.