• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে সাইবার মামলা, বিএমএসএস’র নিন্দা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে সাইবার মামলা, বিএমএসএস'র নিন্দা
সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে সাইবার মামলা, বিএমএসএস'র নিন্দা

নিজস্ব প্রতিবেদক, বিডি নিউজ২৩; সংবাদ প্রকাশের জেরে বরগুনার তালতলী উপজেলার এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরগুনার তালতলী উপজেলার এক ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা।

 

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

 

ভুক্তভোগী সাংবাদিক হলেন নাইম ইসলাম। তিনি তালতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি।

 

মামলার বাদী মো. রুহুল আমিন তিনি উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা।

 

মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, গত ২৭ নভেম্বর কালবেলা অনলাইনের ইউটিউব চ্যানেলে ‘অফিসকে সংসার বানিয়েছেন ভূমি কর্মকর্তা!’ শিরোনামে ভিডিও সংবাদ প্রকাশ হয়। পরদিন ওই সংবাদ নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন বিবাদী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাদীর অভিযোগ, ভিডিওতে বিভিন্নজন বাজে মন্তব্য করে। এতে তার মানসম্মান ক্ষুণ্ন হয়। ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে বিবাদী তা অস্বীকার করেন। তখন আমতলী বিচারিক হাকিম আদালতে নালিশি অভিযোগ দেন বাদী। পরে বিচারিক হাকিমের নির্দেশে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।

 

ভুক্তভোগী সাংবাদিক নাঈম ইসলাম বলেন, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তদন্ত রিপোর্ট দাখিল, সাধারণ মানুষকে জিম্মি করে ইচ্ছেমতো টাকা আদায় এবং ভূমি অফিস দখল করে পরিবার নিয়ে বসবাস করাসহ নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মোসা. খালেদা নামে স্থানীয় এক নারী তার বিরুদ্ধে পটুয়াখালী দুর্নীতি দমন কার্যালয়ে এমন অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি এর জেরে ধরে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এই ভূমিকার কর্মকর্তা। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

 

উক্ত সংবাদ প্রকাশের জেরে মামলা হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান মহাসচিব সুমন সরদার,যুগ্ম মহাসচিব এস এম ফিরোজ আহাম্মদ সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে সাইবার মামলা, বিএমএসএস'র নিন্দা

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে সাইবার মামলা, বিএমএসএস’র নিন্দা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.