• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় ককটেলের আঘাতে ভোট কেন্দ্র সহ আসবাব ও বইপত্র পুড়লো

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
বাগমারায় ককটেলের আঘাতে ভোট কেন্দ্র সহ আসবাব ও বইপত্র পুড়লো
বাগমারায় ককটেলের আঘাতে ভোট কেন্দ্র সহ আসবাব ও বইপত্র পুড়লো

বাগমারায় ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপ, পুড়ে গেছে আসবাব ও বইপত্র

 

বিডি নিউজ২৩; আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজশাহীর বাগমারার আক্কেলপুর উচ্চবিদ্যালয়ে ককটেল হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের একটি কক্ষ। আজ শুক্রবার সকালে রাজশাহীর বাগমারার আক্কেলপুর উচ্চবিদ্যালয়েছবি।

 

রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত একটি বিদ্যালয়ের অফিসকক্ষে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে জানালার কাচ ভেঙে কক্ষের কিছু আসবাব ও বইপত্র পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আক্কেলপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে।

 

এর আগেও বিদ্যালয়টি ভোটকেন্দ্র ছিল। তবে এ ধরনের ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, রাত দুইটার পর ঘটনাটি ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে।

 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষে ককটেল ছুড়ে মারে। জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা বইপত্র পুড়ে যায়। এ সময় বিকট শব্দ শুনে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি ককটেলজাতীয় বস্তু ফেলে যায়।

বাগমারায় ককটেলের আঘাতে ভোট কেন্দ্র সহ আসবাব ও বইপত্র পুড়লো

বাগমারায় ককটেলের আঘাতে ভোট কেন্দ্র সহ আসবাব ও বইপত্র পুড়লো

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.