• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নাটোর-৩ আসনে নৌকার ১১ কর্মীকে শোকজ

তানিয়া আক্তার, নাটোর;
সংবাদ প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

তানিয়া আক্তার, নাটোর; নাটোর-৩ সিংড়া আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের হুমকি ও প্রচার মাইক বন্ধ এবং ঈগল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলার ঘটনায় ১১ জন নৌকার কর্মীকে শোকজ করা হয়েছে।

 

শুক্রবার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পাবনার সহকারী জজ মোস্তফা কামাল এই শোকজ করেন। শোকজকৃত ১১ জন কে আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৩ টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

শোকজে অভিযুক্ত সকলেই নৌকা মনোনিত প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী বলে জানা গেছে।

 

জানা যায়, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় শেরকোল বাজারে ঈগল প্রতীকের মতবিনিময় সভার অস্থায়ী ছামিয়ানা ভেঙ্গে দিয়ে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের ঈগল প্রতীকের কর্মীদের প্রাণনাশের হুমকি এবং ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় সোয়াইড় বাজারে ঈগল প্রতীকের মাইকিং বন্ধ করে দিয়ে বাজারে টানানো ঈগল প্রতীকের সকল পোস্টার ছিড়ে ফেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নৌকার কর্মীরা।

 

এই দুই ঘটনায় নৌকার কর্মী শেরকোল কান্দিপাড়ার মজনু ও শরিফ প্রামাণিক এবং শোয়াইড় গ্রামের মুকুল হোসেনসহ ১১ জন নৌকার কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রধান এজেন্ট কামরুল হাসান। পরে সরেজমিনে তদন্ত করে নৌকার কর্মীদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.