• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় শক্ত অবস্থানে নৌকার কালাম, অভিযোগ নিয়ে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী এনামুল

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
বাগমারায় শক্ত অবস্থানে নৌকার কালাম, অভিযোগ নিয়ে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী এনামুল
বাগমারায় শক্ত অবস্থানে নৌকার কালাম, অভিযোগ নিয়ে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী এনামুল

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নানা ষড়যন্ত্র ও নির্বাচন বাতিলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ইঞ্জিনিয়ার এনামুল হক। নির্বাচন অনুসন্ধান কমিটিকে দেওয়া তিনটি লিখিত অভিযোগে নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে বলা হয়, নির্বাচনীও আচারণ বিধি লঙ্ঘন ও সন্ত্রাসী ভাড়া করে নির্বাচনী মাঠ উত্তাপ ছড়ানোসহ প্রচার প্রচারণে বাধা প্রদান করছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল। তিনি নির্বাচন মাঠে কালো টাকা দিয়ে ভোট ক্রয়ের চেষ্টা করছেন। ইতোমধ্যে সর্বহারা পার্টির সদস্য আর্ট বাবু ও তার পরিবারের হামলার শিকার হয়েছেন নারী কাউন্সিলর ও নেতাকর্মীরা।

 

২৯ ডিসেম্বর (শুক্রবার) গনিপুর ইউনিয়নে গণসংযোগ করা কালেও তিনি এমন অভিযোগ তুলেন।

 

এসময় তিনি কঠোর হুশিয়ারি প্রদান করে বলেন, কোনো অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবে না৷ বাগমারায় নৌকার জয় সুনিশ্চিত। নৌকার পক্ষে বাগমারা জনস্রোত সৃষ্টি হয়েছে। নৌকার মাঝি পরিবর্তনে মধ্য দিয়ে এ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে অনেক আগেই। এবার তারা মুখিয়ে আছে আসন্ন ৭ জানুয়ারিতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা অপেক্ষায়। বিজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থী নানা কূটকৌশল অবলম্বন করছে। জনপ্রিয় হারিয়ে এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। বাগমারাবাসী এর বিরুদ্ধে কঠোর জবাব দিয়ে প্রতিবাদ করছে। সবচেয়ে বড় জবাবটা তিনি পাবেন ব্যালটের মাধ্যমে।

 

কথা বললে গনিপুর ইউনিয়নের সাধারণ মানুষ বলেন, অনেক আগে থেকেই এ এলাকায় ব্যাপক জনপ্রিয় কালাম ভাই। এরপর তিনি উন্নয়নের প্রতীক নৌকার মাঝি। কলঙ্কমুক্ত অধ্যায় শেষ করে একজন প্রকৃত আ’লীগারকে নৌকার মাঝি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনার নৌকার মাঝি এবার বাগমারা থেকে নৌকা ঠিকই তাঁকে উপহার দিবেন। ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তায় সকল প্রার্থীর শীর্ষে আছেন কালাম ভাই। 

বাগমারাবাসী সঙ্গে একটি সাধারণ জরিপে উঠেছে বিভিন্ন চিত্র। নৌকাকে এগিয়ে রাখছেন তাঁরা। উন্নয়নে ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে নৌকায় ভোট দিবেন তাঁরা।

বাগমারায় শক্ত অবস্থানে নৌকার কালাম, অভিযোগ নিয়ে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী এনামুল

বাগমারায় শক্ত অবস্থানে নৌকার কালাম, অভিযোগ নিয়ে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী এনামুল

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.