• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহী-৪ বাগমারায় নির্বাচনীয় সহিংসতা, শান্তির বার্তা নিয়ে কালাম

বাগমারা প্রতিনিধি
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
রাজশাহী-৪ বাগমারায় নির্বাচনীয় সহিংসতা, শান্তির বার্তা নিয়ে কালাম
রাজশাহী-৪ বাগমারায় নির্বাচনীয় সহিংসতা, শান্তির বার্তা নিয়ে কালাম

রাজশাহী প্রতিনিধি: বাগমারা-৪ আসনের নির্বাচন বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র ও সহিংসতা’য় লিপ্ত হয়েছেন নৌকা বঞ্চিত নানা সমালোনায় সমালোচিত কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রতিনিয়ত আ’লীগ মনোনীত নৌকার মাঝি আবুল কালাম আজাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যাচারসহ হামলা মামলায় জড়িত হয়েছেন তিনি। অশান্ত বাগমারা তৈরি ও নির্বাচন বানচালের পায়তারাসহ নৌকার নির্বাচনী প্রচার মাইক ও ক্যাম্পে হামলা চালাচ্ছেন। বাগমারার বাহিরে থেকে ‘সর্বহারা পার্টি’ কিছু চিহ্নিত সন্ত্রাসী ভাড়া করে এনে এমন সহিংসতা’ করছেন বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আর্ট বাবু’র মতো চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে মাঠে সাধারণ ভোটারদের ভয় ভীতি’র সৃষ্টি করছেন। এমন সব অভিযোগ তুলেছেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাড়িয়া ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

 

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থক আর্ট বাবুর স্ত্রী ও তার ভাবি দ্বারা একজন মহিলা কাউন্সিলরকে মারধর ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কাউন্সিলর রিতা রানী চিকিৎসাধীন রয়েছেন। এমনটা হলে বাগমারার খুব অল্প জায়গায় উৎসবমুখর পরিবেশে ভোটহ হওয়ার সম্ভাবনা, অধিকাংশ জায়গায় রয়েছে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্কের ছাপ। এভাবে সহিংসতা বাড়তে থাকলে ভোটের মাঠে ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

এসময় তিনি লাটুপাড়া, বালিয়া,গাঙ্গোপাড়াসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন।

তিনি বলেন, কালো টাকা দিয়ে তিনি এবার প্রকাশে ভোট কিনছেন। নির্বাচনে এবার নিশ্চিত পরাজয়ের ভয়ে মাঠে এখন কালো টাকা ছড়াচ্ছেন। কালো টাকা ছড়িয়ে লাভ নাই। বাগমারাবাসীর রক্ত চোষা টাকা তিনি এখন নির্বাচনের কাজে লাগাচ্ছেন। ইতোমধ্যে টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এমপি এনামুল হকের।

 

গণসংযোগ কালে উপস্থিত বহু সাধারণ মানুষরা বলছেন, বাগমারাবাসী আর বোকা নাই। কে কেমন মানুষ তা পরিষ্কারভাবে জেনে গেছেন তাঁরা। লজ্জার ইতিহাস শেষ করতে চায় বাগমারাবাসী। সহিংসতা’য় লিপ্ত হয়েও লাভ নাই। শান্তির বার্তা বহনকারী অধ্যক্ষ আবুল কালাম আজাদকেই এবার বাগমারাবাসী নির্বাচিত করবেন বলেও উল্লেখ করেন তাঁরা। বাগমারায় ব্যাপক জনপ্রিয় অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

গণসংযোগ কালে নৌকার মাঝি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বাগমারাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

প্রসঙ্গত, রাজশাহী জেলার অন্যান্য আসনের চেয়ে রাজশাহী-৪ আসন একটু আলাদা।

বাগমারা উপজেলায় এক সময় সর্বহারা পার্টির স্বর্গ রাজ্য ছিল। এরপর এখানেই উত্থাণ ঘটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি নেতা সিদ্দিকুল ইসলামের, যিনি ‘বাংলা ভাই’ নামে পরিচিত হয়ে উঠেছিলেন। কিন্তু এলাকায় এখন ‘সর্বহারা পার্টি’ এবং জঙ্গিদের কোন তৎপরতা নেই।

 

উল্লেখ্য, রাজশাহী-৪ আসনে প্রার্থিরা হলেন – এনামুল হক ( স্বতন্ত্র প্রার্থী ), আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), আবু তালেব (জাতীয় পার্টি), বাবুল হোসেন (স্বতন্ত্র), সাইফুল ইসলাম রায়হান (বিএনএম), জিন্নাতুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি)।

রাজশাহী-৪ বাগমারায় নির্বাচনীয় সহিংসতা, শান্তির বার্তা নিয়ে কালাম

রাজশাহী-৪ বাগমারায় নির্বাচনীয় সহিংসতা, শান্তির বার্তা নিয়ে কালাম

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.