বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাথী বাজারে, আফসার আলীর সার্বিক তত্ত্বাবধানে ঈগল প্রতীকের ওই নির্বাচনী প্রচারণা করা হয়। পরে সেখানে উপস্থিত মানুষের নিকট ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনাও করা হয়।

ভাল্লুকগাছি ইউপি চেয়ারম্যান, জিল্লুর রহমান এ সময় বক্তব্যে বলেন, আপনারা ৭ তারিখ ভোটকেন্দ্রে আসবেন এবং ঈগল প্রতীকে ভোট দিবেন। তাহলেই পুঠিয়া দুর্গাপুরের উন্নয়ন সাধন হবে।

স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের পক্ষে ওই নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। সান্টু, আহ্বায়ক ভালুকগাছি ইউনিয়ন। আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা। সুলতান আহমেদ, আফসার আলী, মোঃ আলমগীর, আশরাফুল ইসলাম সহ ওই এলাকার আরো বহু নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

পুঠিয়ার হাড়োগাথীত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা