• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বিডি নিউজ২৩; গোপালগঞ্জে অবৈধভাবে নামজারি করার খবর প্রকাশ করা হয়। পরে তহশিলদার ও তার পেটুয়া বাহিনী কর্তৃক সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

 

বিডি নিউজ২৩; গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের সাবেক তহশিলদার বর্তমানে পাটগাতি ইউনিয়ন  ভূমি উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার রায় অবৈধ পন্থায় নোটারী দলিলমূলে একজনের জমি আর একজনের নামে নামজারি করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় টাকার বিনিময়ে এই অবৈধ কাজটি করেছেন উক্ত তহশিলদার। বিষয়টি এলাকায় জানা জানি হলে দৈনিক একুশের বানী জেলা প্রতিনিধি মো. তপু শেখ তহসিলদারের কাছে এ বিষয়ে তথ্য জানতে চাইলে তহশিলদার ক্ষুব্ধ হয়ে তার সহযোগী কতিপয় ব্যক্তিকে দিয়ে  মুঠফোনে গালাগাল করে ও হুমকি দেয়।

 

অভিযোগকারী ভুক্তভোগী আঃ মালেক টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি বরাবর ১৯৯৯ (আইএক্স-১)/২০২২-২০২৩ নং নামজারি কেসের ৩১৩ নং খতিয়ানটি বাতিল করার জন্য আবেদন করেছেন বলে জানা যায়, ঐ অভিযোগ সূত্রে জানা যায় সে তার জমির নামজারি করতে  সহকারী কমিশনার ভূমি অফিস টুঙ্গিপাড়া গেলে জানতে পারেন তার জমি ও তার শরিকদের জমি টুঙ্গিপাড়া কুশলী ইউনিয়নের আয়েন উদ্দিন শেখের ছেলে মো. কবির শেখের নামে নামজারি হয়ে গেছে।

 

জানা যায় যে, জমির নামজারি করা হয়েছে সে জমির কোন সাব-রেজিস্ট্রি দলিল নাই। যে দলিল আছে তা নোটারি দলিল। ভূমি আইনে  নোটারি দলিল মূলে নামজারি করার কোন বিধান নাই। ইউনিয়ন তহশিলদার যে ভূমিতে নামজারি করেছে তার দাগ/প্লট নাম্বার ঠিক থাকলেও দলিল নাম্বার ভুয়া। দলিল নং- ১৬৫ খুঁজে পাওয়া যায় নাই। এই নম্বরের কোন দলিল রেজিস্টারে পাওয়া যায়নি।

 

ব্যপারটি পাটগাতি ইউনিয়ন ভূমি আফিস তহশিলদার শ্যামল কুমার রায়ের  মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সঠিক কোন উত্তর দিতে পারেন নাই। সাংবাদিকরা তার অফিসে গিয়েও তার দেখা পায়নি।

 

অভিযোগকারী এ ব্যপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন।

গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.