• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

জামালপুর-৫: আসনে আ.লীগ প্রার্থীর এক নির্বাচনী অফিস ভাঙচুর, আহত-৬

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
জামালপুর-৫: আসনে আ.লীগ প্রার্থীর এক নির্বাচনী অফিস ভাঙচুর, আহত-৬
জামালপুর-৫: আসনে আ.লীগ প্রার্থীর এক নির্বাচনী অফিস ভাঙচুর, আহত-৬

বিডি নিউজ২৩: জামালপুর-৫ আসনের শাহবাজপুর ইউনিয়নের আ. লীগ প্রার্থীর নির্বাচনী কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের কৈডোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা প্রার্থীর ৬ জন কর্মী আহত হয়। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণার পর কৈডোলা গ্রামের নির্বাচনী কেন্দ্রে যায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মীরা। এ সময় কর্মীদের অনেকেই বিশ্রাম নিয়ে চলে যায়। তবে কয়েকজন কর্মী কেন্দ্রে থাকে। এ সময় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকরা এসে হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুর-৫: আসনে আ.লীগ প্রার্থীর এক নির্বাচনী অফিস ভাঙচুর, আহত-৬

জামালপুর-৫: আসনে আ.লীগ প্রার্থীর এক নির্বাচনী অফিস ভাঙচুর, আহত-৬

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.