বিডি নিউজ২৩; আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ কে বিজয় করার লক্ষ্যে মোহনপুরের কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৫ নং ওয়ার্ডের বরিঠা গ্রামে এ নির্বাচনী সভার আয়োজন করেন কেশরহাট বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা কাজী হাবিবুর রহমান মিঠু।
নির্বাচনী সভায় কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোহনপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেন আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মজদুল সরদার, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শহিদুজ্জামান, ফিড ব্যবসায়ী আব্দুল মালেক বাবুল, সাবেক ছাত্রনেতা রনিসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় সারাদেশে সরকারের উন্নয়ন বিষয়ক উপস্থাপন করে আগামী ৭ জানুয়ারিতে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রদানের আহ্বান করেন তারা।

রাজশাহীর মোহনপুরে নৌকার প্রার্থী আসাদের তৃণমূলে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা