• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নৌকা প্রার্থীর মিছিলে গুলি, ৩ সমর্থক গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
নৌকা প্রার্থীর মিছিলে গুলি, ৩ সমর্থক গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা
নৌকা প্রার্থীর মিছিলে গুলি, ৩ সমর্থক গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

বিডি নিউজ২৩; টাঙ্গাইল-৫ আসনে নৌকার মিছিলে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকদের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।

 

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন আহত রোকনের বাবা ফজলুল রহমান। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

 

গুলিবিদ্ধরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম। তাদের উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক ও আকাল মিয়া ওরফে আকালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুন অর রশিদ বলেন, রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন। এসময় স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীর কাছে অনুরোধ জানাই।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে রোববার রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।

নৌকা প্রার্থীর মিছিলে গুলি, ৩ সমর্থক গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

নৌকা প্রার্থীর মিছিলে গুলি, ৩ সমর্থক গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.