• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারায় নৌকার প্রার্থী কালামের গণসংযোগ সাধারণ মানুষের ব্যাপক সাড়া

বাগমারা প্রতিনিধি
সংবাদ প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
বাগমারায় নৌকার প্রার্থী কালামের গণসংযোগ সাধারণ মানুষের ব্যাপক সাড়া
বাগমারায় নৌকার প্রার্থী কালামের গণসংযোগ সাধারণ মানুষের ব্যাপক সাড়া

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া ও ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। রোববার (২৪ডিসেম্বর) সকাল থেকেই তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

 

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে প্রথমে কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের পীরগঞ্জ বাজার, মোহনপুর, কালিকাপুরসহ ওই ইউৃনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

 

এছাড়াও বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া, সূর্য্যপাড়া, উত্তর একডালা, পাহাড়পুর, ভবানীগঞ্জ বাজার এলাকাসহ বিভিন্ন মহল্লায় ভোটারদের কাছে গিয়ে প্রচারনা চালায়।

 

গণসংযোগে সঙ্গে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড, পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান প্রমূখ।

 

এদিকে সন্ধায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টুর রাজনৈতিক কার্যালয়ে ভবানীগঞ্জ বণিক সমিতির সকল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারন সম্পাদক মাজেদুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান, সরদার সানাউল হক, মাহফুজুর রহমান প্রমূখ।

বাগমারায় নৌকার প্রার্থী কালামের গণসংযোগ সাধারণ মানুষের ব্যাপক সাড়া

বাগমারায় নৌকার প্রার্থী কালামের গণসংযোগ সাধারণ মানুষের ব্যাপক সাড়া

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.