• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারনা

তানিয়া আক্তার, নাটোর;
সংবাদ প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারনা
বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারনা

তানিয়া আক্তার, নাটোর; নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও মোড়ে মোড়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ঈগল মার্কা প্রতীকে ভোট চেয়ে গন-সংযোগ ও পথসভা করেছেন।

 

রবিবার (২৪শে ডিসেম্বর-২৩) সারাদিন ব্যাপী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর, বাটিকামারী, মিশ্রিপাড়া, তালতলা, নন্দিকূজা, ডুমরাই চরপাড়া, সোনাপুর, দিঘাপাড়া, চাঁনপুর, চন্দ্র খইর ও দয়ারামপুর বাজার সহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, বাজার ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও তার নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট চেয়ে গন-সংযোগ করেন এবং শেষ পর্যায়ে দয়ারামপুর বাজারে হাজারো আম-জনতার উপস্থিতিতে পথসভা, মিছিল ও সমাপনী বক্তব্য রাখেন তিনি।

 

এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক সহ উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারনা

বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারনা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.