• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

নৌকার মাঝি কালামকে পেয়ে খুশি বাগমারার সাধারণ মানুষ, ব্যাপক প্রচার-প্রচারণা

বাগমারা প্রতিনিধি
সংবাদ প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
নৌকার মাঝি কালামকে পেয়ে খুশি বাগমারার সাধারণ মানুষ, ব্যাপক প্রচার-প্রচারণা
নৌকার মাঝি কালামকে পেয়ে খুশি বাগমারার সাধারণ মানুষ, ব্যাপক প্রচার-প্রচারণা

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার (২৩ডিসেম্বর) সকাল থেকেই তিনি আউচপাড়া ইউনিয়নের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

 

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ মনোনয়ন পাওয়ার পর থেকেই অন্যান্য ইউনিয়নের ন্যায় আউচপাড়া ইউনিয়নে ভোটারদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দিপনা দেখা দেয়। দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের রক্ষিতপাড়া, মোগাইপাড়া বাজার, কোন্দাগ্রাম, খাল গ্রাম হাট, তৈকিপুর, হাটগাঙ্গোপাড়া, বেলঘরিয়া, বাহমনি গ্রাম, খুজিপুর, বাজার কানাইশর, অভ্যাগতপাড়া সহ বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ করেন।

 

এসময় সঙ্গে ছিলেন, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি ও নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড, পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান,আউটপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ,রাজশাহী জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সুজন,আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,বাগমারা উপজেলা যুবলীগের সদস্য মাসুম মৃধা সহ নেতৃবৃন্দ।

নৌকার মাঝি কালামকে পেয়ে খুশি বাগমারার সাধারণ মানুষ, ব্যাপক প্রচার-প্রচারণা

নৌকার মাঝি কালামকে পেয়ে খুশি বাগমারার সাধারণ মানুষ, ব্যাপক প্রচার-প্রচারণা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.