• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

চারঘাটে রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
চারঘাটে রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
চারঘাটে রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

পুঠিয়া রাজশাহী (সংবাদদাতা): রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মুনসুর রহমান নামে এক কৃষকের প্রায় অর্ধশতাধিক ফলন্ত আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক মুনসুর রহমান বালাদিয়াড় গ্রামের মৃত আজাহার প্রামানিক ছেলে।

ভুক্তভোগী কৃষক মনসুর বলেন, তার বাড়ি কিছুটা দূরে ১০ কাঠা জমিতে আম বাগান তৈরি করেছে। মৌসুমে বাজারে আম বিক্রি করে বেপক মুনাফা পেত তিনি। পাঁচ বছর পূর্বে তিনি বিভিন্ন জাতের আম গাছের চারা রোপণ করেছিলেন।

 

সোমবার (২০ ডিসেম্বর) রাতের আঁধারে পুরো জমির প্রায় অর্ধশতাধিক ফলন্ত আম গাছ দৃর্বৃত্তরা কেটে ফেলে যায়।

 

মঙ্গলবার সকালে জমিতে গিয়ে গাছগুলি কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়রা খবর পেয়ে তারাও গাছগুলি কাটা অবস্থায় দেখতে পেয়ে দুঃখপ্রকাশ করেন। তবে কে বা কাহারা রাতের আঁধারে তার এতবড় ক্ষতি করেছে, এর কোনো উত্তর তার জানা নেই।

 

তবে এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগীর ছেলে আরিফ হোসেন বাদী হয়ে চারঘাট থানায় অফিসার ইনচার্জ বরাবর অজ্ঞতা নামায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

একই গ্রামের বেশ কয়েকজন কৃষক বলেন, মুনসুর রহমান একজন ভালো মানুষ। তিনি কারো সাথে খারাপ কোনো আচরণ করেছে বলে মনে হয় না। তার এই গাছগুলি তার নিজের জমিতে ছিল। এতে কারো কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। তার পরেও কেন তার গাছগুলি দুর্বৃত্তরা কেটে দিল তা তারাও বলতে পারছে না।

 

এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌সি‌দ্দিকুর রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গহন করা হবে।

চারঘাটে রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চারঘাটে রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.