• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ায় নৌকাকে বিজয়ের লক্ষ্যে দারার ভোট প্রার্থনা

বিডি নিউজ২৩,
সংবাদ প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
পুঠিয়ায় নৌকাকে বিজয়ের লক্ষ্যে দারার ভোট প্রার্থনা
পুঠিয়ায় নৌকাকে বিজয়ের লক্ষ্যে দারার ভোট প্রার্থনা

বিডি নিউজ২৩; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মো আব্দুল ওয়াদুদ দারা গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন ।

 

বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকাকে বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ কালে আব্দুল ওয়াদুদ দারা জনগনের সামনে তুলে ধরছেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। সেই সাথে নিজে দুইবার সংসদ সদস্য থাকাকালীন সময়ের তার অবদানের কথাও তুলে ধরছেন। পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অতীতের মতো আবারও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকাকে বিজয়ী করাতে জনগণের কাছে ভোট চান তিনি।

 

এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালেহ, জেলা যুবলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিঠু, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা, জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান, সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ডলারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুঠিয়ায় নৌকাকে বিজয়ের লক্ষ্যে দারার ভোট প্রার্থনা

পুঠিয়ায় নৌকাকে বিজয়ের লক্ষ্যে দারার ভোট প্রার্থনা

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.