বিডি নিউজ২৩; নির্বাচন কমিশনের কাছে রাজশাহী-৪ বাগমারা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই জনতার কাছে জন সংযোগ ও প্রচারণার কাজে বেরিয়ে পড়েছেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জননেতা আবুল কালাম আজাদ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার মচমইল বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এরপর শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া একতা ক্লাবের উদ্যোগে ফাইল ফুটবল খেলার শুভ উদ্বোধন ও অংশ গ্রহণ করেন তিনি। এছাড়াও বাসুপাড়া ইউনিয়নের চিকাবাড়ির বাজার এলাকা সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করা হয়।

এসময় তার সঙ্গে রাজশাহী মহানগর ও জআওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এবং নেতারা বলেন নৌকায় ভোট দিতে।
গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে, গণতন্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা জনগনের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক।

প্রতীক পেয়েই বাগমারায় প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত আবুল কালাম আজাদ